Date: 21-09-2026
**সেবা সংকল্প অভিযান- ২০২৬* ( আমার স্বপ্নের ভারত চিত্র সেবা) *তাৎক্ষণিক বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা* *অঙ্কন প্রতিযোগিতা* বিভাগ- l - পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বিষয়- *২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত* বিভাগ -ll - অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়- *২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত* *তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা* বিভাগ- l - পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বিভাগ -ll - অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়- *২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত* *সময়- 3 মিনিট* তারিখ- 23.9.2026(বুধবার) সময়- বৈকাল 3 ঘটিকায় *বিঃ দ্রঃ -* *একজন ছাত্র-ছাত্রী কেবল একটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে ।অংশ গ্রহণ করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের আগামী 22.9.26 (সোমবার) - এর মধ্যে নীলাঙ্গ স্যারের কাছে নাম জমা দিতে হবে।** *অঙ্কন প্রতিযোগিতার জন্য নিজের নিজের অংকন সামগ্রী সঙ্গে নিয়ে আসতে হবে।* *প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।*
Date: 11-08-2026
নোটিশ মাইনোরিটি স্কলারশিপ – ২০২৬ (কেবলমাত্র নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য) ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কেবলমাত্র যে সকল ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে, নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারাই মাইনোরিটি স্কলারশিপ ২০২৬-এ রিনিউয়াল করার সুযোগ পাবে। রিনিউয়াল বিদ্যালয় এর তরফ থেকে করে দেওয়া হবে। তবে রিনিউয়াল এর জন্য নিম্নলিখিত প্রমাণপত্রগুলি আগামী ২২/০৮/২০২৬ এর মধ্যে বিদ্যালয়ের আম্মা কক্ষে জমা দিতে হবে। 1. অষ্টম শ্রেণীর মার্কশিট (হলিস্টিক রিপোর্ট কার্ডের শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় পাতার জেরক্স কপি) / নবম শ্রেণীর ক্ষেত্রে অষ্টম শ্রেণীর মার্কশীট, দশম শ্রেণীর ক্ষেত্রে নবম শ্রেণীর মার্কশীট এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একাদশ শ্রেণীর মার্কশীট এর জেরক্স কপি (ছাত্র বা ছাত্রীর নিজের দ্বারা স্বাক্ষরিত)। 2. বাবা বা মায়ের ভোটার কার্ডের জেরক্স কপি ( বাবা বা মায়ের দ্বারা স্বাক্ষরিত)। 3. ছাত্র বা ছাত্রীর আধার কার্ডের জেরক্স কপি (ছাত্র বা ছাত্রীর নিজের দ্বারা স্বাক্ষরিত)। 4. ছাত্র বা ছাত্রীর আধার এবং DBT লিংকযুক্ত ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি (ছাত্র বা ছাত্রীর নিজের দ্বারা স্বাক্ষরিত)। 5. ২০২৬ সালের নবম/দশম/দ্বাদশ শ্রেণীতে ভর্তির রশিদের জেরক্স কপি (ছাত্র বা ছাত্রীর নিজের দ্বারা স্বাক্ষরিত)। 6. বি.ডি.ও এর দেওয়া ইনকাম সার্টিফিকেট ( আসল কপি) বার্ষিক পারিবারিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। বিঃদ্রঃ – ২০২৫ সালের পরীক্ষায় ৫০% এর নিচে নম্বর থাকলে তারা কোনভাবেই উপরের তালিকায় দেওয়া কাগজগুলি জমা দেবে না।
Date: 11-07-2026
**বিজ্ঞান মঞ্চ অভিক্ষা -2026* এতদ্বারা পঞ্চম শ্রেণি হইতে দশম শ্রেণি পর্যন্ত পাঠরত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিচালিত 2026 সালের বিজ্ঞান মঞ্চ অভিক্ষা *02.10.2026* *বড়সিজা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।* এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের বিদ্যালয়ের গ্রন্থাগারিক উত্তম কুমার গড়াই মহাশয়ের নিকট নাম নথিভূক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। *অভীক্ষা শুল্ক-* পঞ্চম শ্রেণী- 60 টাকা ষষ্ঠ শ্রেণিথেকে দশম শ্রেণী- 70 টাকা। এই অভীক্ষার জন্য সহায়ক পুস্তক কেউ নিতে চাইলে পুস্তক মূল্য জমা দিয়ে উত্তমবাবুর কাছে নাম লেখাতে পারো। *সহায়ক পুস্তক মূল্য-* পঞ্চম শ্রেণী- 50 টাকা ষষ্ঠ থেকে দশম শ্রেণী- 60 টাকা *নাম জমা দেওয়ার শেষ তারিখ- 20.07.2026*
Date: 10-02-2026
নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি এতদ্বারা নবম শ্রেণীর যে সকল ছাত্র-ছাত্রী ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণী হইতে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের রেজিস্ট্রেশনের জন্য বিদ্যালয়ের আম্মা কক্ষ থেকে একটি রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হবে। উক্ত ফর্মটি যথাযথভাবে পূরণ করে সঙ্গে ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় প্রমাণপত্রগুলির জেরক্স কপি সহ ফর্মটি 14.02.2026 এর মধ্যে বিদ্যালয়ের অফিসে জমা দিতে হবে। নবম শ্রেণীতে দ্বিতীয় বছর ভর্তি হয়েছে এমন ছাত্র-ছাত্রীদেরও একই রকম ভাবে ফর্ম জমা দিতে হবে। রেজিস্ট্রেশন শুল্ক -( 55+35)= 80 টাকা
Date: 19-01-2026
*বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬* বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী *২৮/১/২০২৬ এবং ২৯/১/২০২৬* বড়সিজা উচ্চ বিদ্যালয়- এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল ছাত্র-ছাত্রীকে উক্ত প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
Date: 09-12-2025
*2026 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন ভর্তির জন্য ফর্ম বিতরণ সংক্রান্ত* সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে যে 2026 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণি হইতে নবম শ্রেণি পর্যন্ত নতুন ভর্তির জন্য নিম্নলিখিত সূচি অনুযায়ী ফর্ম বিতরণ করা হবে- 1. পঞ্চম শ্রেণির জন্য *10.12.2025 থেকে 13.12.2025 পর্যন্ত* সময়- *বেলা 11.30 থেকে দুপুর 2 টা পর্যন্ত।* ফর্মের মূল্য- 30 টাকা *বি:দ্র:-* *পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিভাগ ও রোল নাম্বার লটারির মাধ্যমে নির্ধারিত হবে।* 2. *ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির জন্য* *15.12.2025 থেকে 20.12.2025* *পর্যন্ত* সময়-সময়- *বেলা 11.30 থেকে দুপুর 2 টা পর্যন্ত।* ফর্মের মূল্য- 30 টাকা।